২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটেনি

উপাচার্যের অপসারণ চেয়ে আন্দোলনের কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাঠদানসহ সব ধরনের কাজ বন্ধ রয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2013, 08:30 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

বৃহস্পতিবার আন্দোলনের দশম দিনেও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় শিক্ষকদের একাংশ।

সকালে প্রধান ফটকের সামনেই অবস্থান কর্মসূচিও পালন করে আন্দোলনকারী শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয়ে শুধু ব্যাংক, পোস্ট অফিস ও চিকিত্সা কেন্দ্র খোলা রয়েছে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে বুধবার ঘোষণা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জি এম মনিরুজ্জামান।

৯ জুলাই থেকে উপাচার্য আমির হোসেন খানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে লাগাতার আন্দোলন করে আসছেন শিক্ষকদের একাংশ।