বিভাগের নাম পরিবর্তনের দাবি চবিতে
বিভাগের নাম পরিবর্তনসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফলিত ও পরিবেশ রাসায়ন বিভাগের শিক্ষার্থীরা।
এক বছর আগে চবিতে চালু হওয়া এ বিভাগটির নাম পরিবর্তন করে ‘ফলিত ও ক্যামিকৌশল বিভাগ’ করার দাবি তুলেছেন শিক্ষার্থীরা।
অন্য দুইটি দাবির মধ্যে রয়েছে স্থায়ী শ্রেণিকক্ষ ও উন্নত ল্যাবরেটরি নির্মাণ।
আন্দোলনরত দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইরতিজা হোসেন জানান, একই বিভাগ হওয়া সত্ত্বেও ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভাগটি ‘ফলিত ও ক্যামিকৌশল বিভাগ’ নামে পরিচিত।
তিনি অভিযোগে করেন, ‘ক্যামিকৌশল’ নামটির কারণে শিক্ষাজীবন শেষে চাকরি ক্ষেত্রে ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চেয়ে অতিমূল্যায়িত হবে।
“তাই বিভাগের বর্তমান নাম ‘ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগ’ পরিবর্তন করে ‘ফলিত ও ক্যামিকৌশল বিভাগ’ নামটির জন্য আন্দলন করছেন তারা”
