২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি খুলছে রোববার

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গ্রীষ্মের ছুটি শেষে আগামী রোববার খুলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2013, 01:29 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

Image
SUST Shibir leader held

SUST Shibir leader held

বিশ্ববিদ্যালয় খোলার আগের দিন অর্থাৎ শনিবার ছাত্র-ছাত্রীদের জন্য সব আবাসিক হলও খুলে দেয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মো. ইসফাকুল হোসেন।

বুধবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল ১০টা থেকে আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হবে।

দীর্ঘ ১০ বছর পর ৮ মে কেন্দ্রীয় কমিটি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদন করার পরে চার দফায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন ছাত্রলীগের ৬ নেতাকর্মী।

কমিটি গঠনের পর ১১ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করে শাবিপ্রবি ছাত্রলীগের পদবঞ্চিত অংশের নেতাকর্মীরা।

এ পরিস্থিতিতে ১৩ মে সকালে এক জরুরি সিন্ডিকেট সভায় গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে এনে ছুটি ঘোষণা করা হয়।