২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর জেলার সেরা ১০ স্কুল

এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে যশোর জেলায় সেরা হয়েছে পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 03:54 PM

Updated : 23 Aug 2022, 10:43 AM

তবে বোর্ডের সেরা ২০ এর তালিকায় প্রতিষ্ঠানটি দুই ধাপ পিছিয়ে সপ্তম স্থানে রয়েছে।

স্কুলের ১০৩ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন।

জেলায় দ্বিতীয় স্থানে রয়েছে দাউদ পাবলিক স্কুল। প্রতিষ্ঠানটির ৭৮ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৬১ জন।

তৃতীয় স্থানে থাকা শেখ আকিজ উদ্দিন হাইস্কুলের ১৬১ জন শিক্ষার্থীর মধ্যে ১৬০ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১১৫ জন।

চতুর্থ অবস্থানে থাকা যশোর জিলা স্কুলের ২২৯ জন শিক্ষার্থীর মধ্যে ২২৭ জন উত্তীর্ণ হয়েছে, জিপিএ-৫ পেয়েছে ১২১ জন।

পঞ্চম অবস্থানে থাকা যশোর বালিকা বিদ্যালয়ের ২২৭ জন ছাত্রী পাস করেছে। ফেল করেছে ১ জন আর জিপিএ-৫ পেয়েছে ১১৫ জন।

ষষ্ঠ স্থানে রয়েছে বিএএফ শাহীন কলেজ। তাদের ১১৪ জন শিক্ষার্থীর মধ্যে ১১২ জন পাস ও ৫১ জন জিপিএ-৫ পেয়েছে।

যশোর শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের ৯০ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন। তাদের অবস্থান সপ্তম।

শার্শার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় জেলার মধ্যে অষ্টম স্থান দখল করেছে। তাদের ৭৩ শিক্ষার্থীর সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৩২ জন।

নবম স্থানে থাকা অভয়নগরের নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১৫৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৫০ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন।

দশম স্থানে রয়েছে ঝিকরগাছা বিএম মাধ্যমিক বিদ্যালয়। এ স্কুলের ১২৮ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে, জিপিএ-৫ পেয়েছে ৪২ জন।