২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে সাপ্তাহিক ছুটি এখন শুধু শুক্রবার

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি দুই দিনের পরিবর্তে এক দিন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 11:40 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

রাজনৈতিক অস্থিরতার কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটি একদিন করতে গত সোমবার কর্মসূচি চালিয়ে আসছিল।

Image
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার

বৃহস্পতিবার  বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় , ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার স্বার্থে সাপ্তাহিক ছুটি দুদিনের পরিবর্তে এক দিন করা হয়েছে। শনিবার ক্লাস ও অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে ।

উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানের সভাপতিত্বে ডিনস কমিটির সভায় শুধু শুক্রবার সাপ্তাহিক ছুটি রাখার এই সিদ্ধান্ত হয়।