এইচএসসি: শুক্রবারের পরীক্ষা হবে ৩ মে
পরপর দুদিন পরীক্ষার তারিখ থাকায় শুক্রবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে।
ফাইল ছবি
“সকালের পরীক্ষাগুলো শুরু হবে ৯টা থেকে। আর বিকালের পরীক্ষাগুলো হবে দুপুর ২টা থেকে।”
আটটি সাধারণ বোর্ডের অধীনে শুক্রবার এইচএসসি ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে সকালে অর্থনীতি প্রথম পত্র, পদার্থ বিজ্ঞান প্রথম পত্র, ব্যবসায় নীতি ও প্রয়োগ প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র (ডিআইবেএস) এবং বিকালে বাংলা ভাষা ও সাহিত্য প্রথম পত্র, ইংরেজি ভাষা ও সাহিত্য প্রথম পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।
এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে আরবি প্রথম পত্র (সাধারণ বিভাগ), আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ), এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনালে গণিত-২, ডিপ্লোমা ইন কর্মাসে অর্থনীতি (দ্বাদশ) এবং এইচএসসি ব্যবসায় বব্যস্থাপনায় ব্যবস্থাপনা নীতি ও পদ্ধতি (দ্বাদশ) বিষয়ের পরীক্ষা ছিল।
মূল সূচি অনুযায়ী এসব পরীক্ষা হওয়ার কথা ছিল ১১ এপ্রিল বৃহস্পতিবার। কিন্তু ইসলামী ছাত্র শিবির ওইদিন হরতাল ডাকায় পরীক্ষা পিছিয়ে ১৯ এপ্রিল দিন রাখা হয়।
সুবোধ চন্দ্র ঢালী বলেন, বৃহস্পতিবারও পরীক্ষা থাকায় পরপর দুদিন পরীক্ষা পড়ে গেছে। এ কারণে শিক্ষার্থী ও অভিভাকরা শুক্রবারের পরীক্ষা পেছানোর অনুরোধ জানিয়ে আসছিলেন। সব দিক চিন্তা করে মন্ত্রণালয় আগামী ৩ মে এ পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।”
হরতালের কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় দুই দিনে মোট ১৭টি বিষয়ের পরীক্ষা পেছানো হয়েছে।
