২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামলী আইডিয়ালে কর্মশালা

শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের (এসআইপিআই) ইন্সট্রাক্টর, ওয়ার্কশপ সুপার ও ল্যাব সহকারীদের নিয়ে মঙ্গলবার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 05:50 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

মোহাম্মদপুরের এসআইপিআই’র নিজস্ব হল রুমে এ কর্মশালার উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জি এম জহিরুল আলম।

স্কিলস অ্যান্ড ট্রেইনিং এনহেন্সমেন্ট প্রকল্পের আওতায় এসআইপিআই’র প্রকৌশল ডিপ্লোমা শিক্ষাক্রমের বিভিন্ন টেকনোলজির শিক্ষার্থীদের মেধা বিকাশ ও অধিকতর সুষ্ঠভাবে পাঠদানের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন বলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম এ সাত্তার জানিয়েছেন।

সকাল ৯টায় শুরু হওয়া এ কর্মশালায় প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম তুলে ধরেন প্রকৌশল ডিপ্লোমার বিভাগীয় প্রধান ফরিদ উদ্দিন আহমেদ। এই অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. নওশের আলী এবং বিশ্ব ব্যাংক কর্মকর্তা ড. মো. মোখলেছুর রহমান। কর্মশালায় বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন কারিগরি শিক্ষাবোর্ডের পরিচালক আব্দুর রাজ্জাক, গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. শেখ আবু রেজা, টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ড. মো. ইদ্রিস আলী। ‍