জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রিতে ভর্তি শুরু ২৫ মার্চ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২-১৩ শিক্ষাবর্ষে ডিগ্রি পাস কোর্সে ভর্তি ২৫ মার্চ শুরু হচ্ছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসসংযোগ ও প্রকাশন দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনের এ ভর্তি কার্যক্রম ১৮ এপ্রিল পর্যন্ত চলবে।
এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ও www.nubd.info থেকেও জানা যাবে।
