২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি উপাচার্যের দায়িত্বে ইলিয়াস উদ্দিন বিশ্বাস

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 04:03 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাঈনউদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি ফ্যাক্স বার্তায় একথা জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন, পরবর্তী উপাচার্য দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত উক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস তার বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের সাময়িক দায়িত্ব পালন করবেন।  

ইলিয়াস উদ্দিন বিশ্বাস রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক (সম্মান) এবং ফলিত গণিতে স্নাতকোত্তর করেন। এর আগে তিনি চারবার ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাকে সাময়িকভাবে ভিসির দায়িত্ব দেয়া হয়েছে।”