২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি ছাত্রলীগ কমিটি বাতিল 

চলমান অস্থিরতার মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের কমিটি বাতিল করেছে কেন্দ্রীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2013, 11:37 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

শেখ রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। এছাড়া নেতাকর্মীরা বিভিন্ন কর্মকা- করে দলটির ভাবমূর্তি ক্ষুণœ করে আসছিল।

তাই নেতাকর্মীদের মধ্যে গতিশীলতা আনতে এবং ছাত্রলীগের ঐতিহ্য ও সুনাম রক্ষায় কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

আগামী সাত দিনের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও তিনি জানান।

২০১০ সালের ৪ ফেব্রুয়ারি ইবি শাখা ছাত্রলীগের কাউন্সিল হয়। এর তিন মাস পর ১৯ মে মো. জাহাঙ্গীর হোসাইনকে সভাপতি ও শামুসজ্জামান তুহিনকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদী পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এরপর গত বছরের ৩০ জানুয়ারি ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

উপাচার্যের অপসারণের দাবিতে চারমাস ক্লস-পরীক্ষা বন্ধ রাখার পর সম্প্রতি শিক্ষক সমিতি ক্লাসে ফিরে এলেও নিরাপত্তার কারণ দেখিয়ে তারা ক্যাম্পাসে আসছেন না। ধর্মঘট প্রত্যাহারের দিন শিক্ষকদের উপর ছাত্রলীকর্মীরা হামলাও চালিয়েছে।

এই অবস্থায় গত বৃহস্পতিবার সরকারী দল সমর্থক বাংলাদেশ ছাত্রলীগ এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ছাত্রদল সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় দু’টি মামলাও হয়েছে।