২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার জন্মদিনে ঢাবিতে ছাত্রদলের মিলাদ

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল করেছে ছাত্রদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2013, 10:04 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

বিএনপি বিরোধী দলে থাকা অবস্থায় এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জিয়ার জন্মবার্ষিকী পালন করল দলটির সহযোগী এই ছাত্র সংগঠন।

শনিবার দুপুর পৌনে ১টার দিকে ছাত্রদলের প্রায় ১০০ নেতা-কর্মী মসজিদে ঢোকে। এ সময় মধুর ক্যান্টিনের পাশে দলের অনেক কর্মী জড়ো হয়েছিলেন। মিলাদ শেষে ২টার দিকে তারা ক্যাম্পাস ত্যাগ করে।

মিলাদে অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বজলুল করিম চৌধুরী, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিদুল হাসান হিরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ নাসিরউদ্দিন রুম্মন, জ্যেষ্ঠ সহসভাপতি সাদিউল কবির নিরব, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

বিএনপি সমর্থিত সাদা দলের বেশ কয়েকজন শিক্ষকও মিলাদে অংশ নেন।