২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষকের স্ত্রী খুন, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 12:28 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

ঢাকা বিশ্ববিদ্যায়ের এক শিক্ষকের স্ত্রীকে হত্যার অভিযোগে ওই বাসার নিরাপত্তা কর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

গত ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যায়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষক মাহবুব-ই-সাত্তারের স্ত্রী রওশন আরাকে মিরপুরের নিজ বাসায় শ্বাসরোধ করে হত্যা করে দুবৃর্ত্তরা।

ঘটনার পর থেকে ওই বাসার নিরাপত্তা কর্মী রবিন ওরফে তাজুল (১৯) ও রাসেল (১৯) পলাতক ছিল।  

বুধবার ভোরে ময়মনসিংহের বাঘমারা থেকে রবিনকে ও নারায়নগঞ্জের লামা এলাকা থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতদের কাছে ৫শ মার্কিন ডলার ও সাড়ে ৬হাজার টাকা এবং একটি ছুরি পাওয়া যায়।

শিক্ষক মাহবুব-ই-সাত্তারের বাসা থেকে সোনা ও অর্থ লুট করার জন্য তার আইনজীবী স্ত্রীকে হত্যা করা হয় বলে গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে।

তবে ওই দুই নিরাপত্তা কর্মী বাসা থেকে কোনো স্বর্ণালঙ্কার নিতে পারেনি বলে ঢাবির শিক্ষক মামলাতে উল্লেখ করেছেন।