২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি থেকে হাতবোমা উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে একটি ব্যাগের ভেতরে কয়েকটি হাতবোমা পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

প্রতিনিধি, ঢাকা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2013, 01:42 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে একটি ব্যাগের ভেতরে কয়েকটি হাতবোমা পাওয়া গেছে।

সোমবার বিকালে মেডিকেল সেন্টারের নিরাপত্তা রক্ষী ব্যাগের ভেতরে বোমাগুলো দেখতে পেয়ে শাহবাগ থানায় খবর দিলে পুলিশ এসে তা উদ্ধার করে।

শাহবাগ থানার উপ পরিদর্শক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যাগের বাইরে থেকে তারা তিনটি হাতবোমা দেখতে পেয়েছেন। তবে ভেতরে আরো থাকতে পারে।

হাতবোমাগুলো পরীক্ষার জন্য গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী বলেন, রোববার হরতালের সময় এগুলো কেউ রেখে যেতে পারে।

বিরোধী দলের হরতালের সময় রোববার সকালে ক্যাম্পাসে চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে একটি ব্যাগের ভেতরে থাকা দুটি হাতবোমা পাওয়া যায়।

হরতালের আগের দিন শনিবারও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের বাড়ির সামনে একটিসহ পাঁচটি স্থানে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।