ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক- ইউনিটের আওতায় বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউটে প্রথম বর্ষে ভর্তির জন্য প্রার্থীদের সাক্ষাৎকারের তারিখ পাল্টে শনিবার নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার এই সাক্ষাৎকার হওয়ার কথা ছিল।
সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ ডিসেম্বর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ কার্যালয়ে সাক্ষাৎকার নেয়া হবে।
২৪০১-২৮০০ মেধাক্রমধারী প্রার্থীদের সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত এবং ২৮০১-৩২০০ মেধাক্রমধারী প্রার্থীদের দুপুর ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সাক্ষাৎকার নেয়া হবে।
কোটায় আবেদনকারীদের পরবর্তীতে আবার সাক্ষাৎকারে অংশ নিতে হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। রোববারের অবরোধ কর্মসূচিতে সরকারের হামলা-নির্যাতনের প্রতিবাদ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ হরতাল দেয়া হয়েছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৪১৯ ঘ.
bdnews24