২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়ে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2012, 03:12 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়ে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার সকালে বিশ্ববিদ্যালয় স্মরণ ভাস্কর্যের (গোল চত্ত্বর) সামনে শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠানমালার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর উৎসবমুখর ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দিনভর আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণ, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করা হয়। শোভাযাত্রা শেষে জারুল তলায় অনুষ্ঠিত হয় প্রদর্শনী ও আলোচনা সভা। আলোচনা সভার আগে ৪৬ বছর পূর্তির কেক কাটেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ ও শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়াসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকরা। আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, অধ্যাপক আবদুল মান্নান, অধ্যাপক মোহাম্মদ ফজলী হোসেন, অধ্যাপক এ জে এম নূরুদ্দীন চৌধুরী, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী। অনুষ্ঠানে বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় সরগরম হয় ওঠে ক্যাম্পাস। বিকেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া সন্ধ্যায় গান পরিবেশন করেন শিরোনামহীন ব্যান্ডদল। ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী হলেও ওই দিন ভর্তি পরীক্ষা থাকায় কোনো আনুষ্ঠানিকতা পালন করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএএইচ/২১০৭ ঘ.