ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি ঘোষণা করে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার জার হওয়া প্রজ্ঞাপনে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত মহিলা শিক্ষক ও কর্মচারি প্রসূতি ছুটির জন্য আবেদন করলে প্রযোজ্য ক্ষেত্রে ব্যবস্থাপনা কমিটি বা পরিচালনা পর্ষদ ছয় মাসের ছুটি মঞ্জুর করবে।
একজন মহিলা শিক্ষক-কর্মচারী চাকরি জীবনে সর্বোচ্চ দুই বার এই ছুটি পাবেন।
ছুটিতে যাওয়ার আগে মহিলা শিক্ষক বা কর্মচারী পূর্ণ বেতন-ভাতা পবেন বলে পরিপত্রে বলা হয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক-কর্মচারীদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার সিদ্ধান্ত নেয় সরকার।
ওই দিন শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, “বেসরকারি শিক্ষকদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে। শিগগিরই এ বিষয়ে সার্কুলার জারি করা হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৯০৫ ঘ.
bdnews24