চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভালো ফলাফল করায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই প্রভাষক প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন।
মনোনীতরা হলেন- চুয়েট থেকে বিএসসি (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের যোবায়দা আখতার ও পুরকৌশল বিভাগের শিক্ষার্থী সজীব উল্ল¬াহ। বর্তমানে তারা উভয়ই নিজ নিজ বিভাগে শিক্ষকতা করছেন।
সোমবার চুয়েটের জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনন্য ফলাফল অর্জন করায় বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০০৫ ব্যাচের ওই দুই শিক্ষার্থীকে মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১০- এর জন্য মনোনীত করা হয়েছে।
৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ কার্যালয়ে তাদের হাতে পদক তুলে দেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হওয়ায় দুই শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএএইচ/২২১৪ ঘ.
bdnews24