২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে হলের খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যলয়ের বেগম রোকেয়া হলে ‘খাদ্য বিষক্রিয়ায়’ অন্তত ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 06:53 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজশাহী বিশ্ববিদ্যলয়ের বেগম রোকেয়া হলে ‘খাদ্য বিষক্রিয়ায়’ অন্তত ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। গুরুতর অসুস্থ দুই শিক্ষার্থীকে শুক্রবার রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার দুপুর ও রাতের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে বলে ওই হলের আবাসিক শিক্ষার্থীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন- আঁখি সুলতানা, ফলিত রসায়ন বিভাগের হাবিবা খাতুন, অন্তিকা চাকমা (অর্থনীতি), সেলিনা সুলতানা (ভাষা বিভাগ), শাপলা আক্তার (ফার্মেসী বিভাগ), শাম্মি আক্তার, কণিকা কুন্ডু, মোসলেমা চৌধুরী, স্মৃতি সরকার (উদ্ভিদ বিদ্যা), মঞ্জুরি খাতুন। অন্যদের নাম জানা যায়নি। শিক্ষার্থীরা অভিযোগ করেন, শুক্রবার দুপুরে রোকেয়া হলের মৈত্রী ও উৎসব গণরুমের শিক্ষার্থীদের খাবারের মেন্যুতে ইলিশ মাছ ছিল। ওই খাবার খাওয়ার পরই ৭-৮জন শিক্ষার্থী বমি করতে শুরু করে। এরপর তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়। হলের শিক্ষার্থীরা এ ঘটনা হল প্রশাসনকে জানালে তারা কোনো ব্যবস্থা নেয়নি। রাতে পুনরায় একই ধরনের খাবার খেয়ে আরো ৬-৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে পরে। তারা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে গিয়ে চিকিৎসা নেয়। বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক ডা. নাদিরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দুপুরে বেশ কিছু শিক্ষার্থীকে ডায়রিয়ার চিকিৎসা দিয়েছি। রাতেও কিছু শিক্ষার্থী এসে চিকিৎসা নিয়েছে।” তিনি জানান, মূলত খাদ্য বিষক্রিয়া থেকে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। গুরুতর অসুস্থ আঁখি সুলতানা ও মঞ্জুরি খাতুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে রোকেয়া হলের প্রাধ্যক্ষ ড. জান্নাতুল ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর ৭ জন ছাত্রী অসুস্থ হলে আমাকে খবর দেওয়া হয়। আমি সঙ্গে সঙ্গে নিজে তদরকির ব্যবস্থা নেই।“ রাতে জ্বরে আক্রান্ত কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসা নেয় বলে তিনি জানান। খাদ্য বিষক্রিয়ার অভিযোগ অস্বীকার করে হল প্রাধ্যক্ষ বলেন, “একই গণরুমের ৭০ জন শিক্ষার্থী ওই খাবার খেয়েছে, কিন্তু তারা তো অসুস্থ হয়নি। খাদ্য বিষক্রিয়ায় কেউ অসুস্থ হয়ে থাকলে তদন্ত কমিটি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এর আগে গত বছর ১২ মার্চ হলের ডাইনিংয়ের খাবার খেয়ে ৩৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/০০৫৩ ঘ.