২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবির শিক্ষক-কর্মচারীর গাড়িতে হামলা, আহত ৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপচার্যসহ শিক্ষকদের কয়েকটি গাড়ি এবং কর্মকর্তা-কর্মচারীদের একটি বাসে ইটপাটকেল নিক্ষেপ করেছে বহিরাগত সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2012, 03:30 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপচার্যসহ শিক্ষকদের কয়েকটি গাড়ি এবং কর্মকর্তা-কর্মচারীদের একটি বাসে ইটপাটকেল নিক্ষেপ করেছে বহিরাগত সন্ত্রাসীরা। রোববার দুপুরে এ হামলার কোনো কারণ জানাতে পারেননি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিন। হামলায় আহত হয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক সরওয়ার মুর্শেদ, কর্মচারী পিয়ারুল ইসলাম, একরামুল ইসলাম, শাহীনা আক্তার এবং পিকুলসহ আরো কয়েকজন। তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অধ্যাপক সরওয়ার মুর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপাচার্য, সহ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, রেজিস্ট্রারের প্রাইভেটকার, জিপ এবং শিক্ষক-কর্মকর্তাদের বহনকারী একটি বাস বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়া যাওয়ার পথে দুপুর আড়াইটায় ক্যাম্পাসের পাশে শান্তিডাঙা এলাকায় পৌঁছলে একদল যুবক তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। হামলার আগে আগে উপাচার্যের গাড়িটি ওই স্থান পার হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্ত অপর গাড়িগুলো এবং বাসটির কযেকটি কাচ ভেঙে যায়। এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিন বলেন, স¤প্রতি বিশ্ববিদ্যালয়ে কিছু কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বঞ্চিতরা ক্ষুব্ধ হয়ে এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলে তিনি জানান। প্রক্টর ড. মেহের আলীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১২ ঘ.