২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ‘হুমায়ুন চলচ্চিত্র উৎসব’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘হুমায়ুন চলচ্চিত্র উৎসব’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2012, 02:45 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘হুমায়ুন চলচ্চিত্র উৎসব’। রোববার দুপুরে চবি সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র আগুনের পরশমনি প্রদর্শনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সংগঠন ‘সাম্পান চলচ্চিত্র পর্ষদ’ এই উৎসবের আয়োজক। সংগঠনের সভাপতি এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক সায়মা আলমের সভাপতিত্বে প্রদর্শনীর শুরুতে হুমায়ুন আহমেদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রদর্শনী থেকে আয় করা অর্থ পরে চলচ্চিত্র বিষয়ক সেমিনারে ব্যয় করা হবে। উৎসবের প্রথম দিনে প্রদর্শিত হয়েছে আগুনের পরশমনি, শঙ্খনীল কারাগার ও দুই দুয়ারী। সোমবার প্রদর্শিত হবে নন্দিত নরকে, শ্যামল ছায়া ও শ্রাবণ মেঘের দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ইউএস/এইচএএইচ/এএল/২০৪৪ ঘ.