সিলেট, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশ্নপত্র দেরিতে আসায় শনিবার সিলেটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের øাতক (সম্মান) তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা আধঘণ্টা দেরিতে শুরু হয়েছে।
কলেজগুলো হল এমসি কলেজ, মদন মোহন কলেজ ও সরকারি মহিলা কলেজ।
সংশ্লিষ্টরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বাংলা, হিসাব বিজ্ঞান, ব্যবসায় আইন, সমাজকর্ম বিষয়ের পরীক্ষা শুরু হওয়ার কথা।
কিন্তু যথাসময়ে পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রশ্নপত্র এসে না পৌঁছায় সময়মতো পরীক্ষা শুরু করা যায়নি।
বিষয়টি স্বীকার করে এমসি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আল হেলাল ভূইয়া বলেন, ট্রেজারি অফিসার পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন দিতে দেরি করায় সকাল সাড়ে ৯টায় পরীক্ষা শুরু হয়।
এজন্য শিক্ষার্থীদের সময় আধঘন্টা বাড়িয়ে দেয়া হয়েছে।
তিনি আরো জানান, সিলেটের অন্যান্য কেন্দ্রেও একই কারণে দেরিতে পরীক্ষা শুরু হয়েছে বলে তিনি খবর পেয়েছেন।
মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেন, ট্রেজারি অফিসের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন সময়মতো প্রশ্নপত্র সরবরাহ না করায় নির্ধারিত সময়ের ২০ মিনিট পর পরীক্ষা শুরু করতে হয়েছে।
পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলে ২০ মিনিট সময় বাড়িয়ে দিয়ে পরীক্ষা নেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৪ ঘ.
bdnews24