রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দুদিনব্যাপী প্রথম পুনর্মিলনী ৮ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে প্রাক্তন শিক্ষার্থীদের এ সংগঠনটি জানায়, পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য ২৫ সেপ্টেম্বর থেকে নিবন্ধন শুরু হবে, চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক এন্তাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের হল বা ইনস্টিটিউট হতে যে কোনো বিষয়ে অনার্স, মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রিধারী এবং তাদের আত্মীয়-স্বজন এ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।
পুনর্মিলনীতে অংশ নিতে নির্ধারিত সময়ের মধ্যে অ্যাসোসিয়েশনের সদস্য ফরম পূরণ করতে হবে। www.ru.ac.bd/rualumni/ ওয়েবসাইট থেকে তথ্য জানতে পারবেন এবং mrrrahim@btcl.net.bd ইমেইলের মাধ্যমে আবেদন পাঠাতে পারবে।
যে সব ফোন নম্বরে যোগাযোগ করে নিবন্ধন করা যাবে, সেগুলো হল- +৮৮০৭২১৭১১২৫৯, +৮৮০৭২১ ৭৭৩৯৭৫, +৮৮০ ১৭১১ ৪৫১৫০১, ঢাকা: ০১৭৬৬ ৫৭২৪২২, ময়মনসিংহ: ০১৭১৩ ৩৭৭৪০৭, বগুড়া: ০১৭৬০ ৫৮৮৪৮৪, কুষ্টিয়া: ০১৭১১ ৭০৬৩০৩, যশোর: ০১৯১২ ৫৬৯৬১৬, পাবনা: ০১৭১১ ০১৩৬৩৮, চট্টগ্রাম: ০১৭১৬ ৭৮৩৫৫৩, রংপুর: ০১৭১৫ ১৩৮৬২৫, চাঁপাইনবাবগঞ্জ: ০১৭১৮ ৮৭৮৪৭৭, ঝিনাইদহ: ০১৭১২ ৩৯০৭৮৯ ও বরিশাল: ০১৭১১ ৩৩৯৯৭৭।
সংবাদ সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোয়িশনের সভাপতি অধ্যাপক নূরুল হোসেন চৌধুরী, সহ-সভাপতি অধ্যাপক মো. আব্দুল মান্নান, মুশফিক আহমেদ, কোষাধ্যক্ষ খন্দকার মামুনুর রশিদসহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমডি/১৫৪৬ ঘ.
bdnews24