ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোকাদ্দেম হোসেনকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপ-উপাচার্য হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় আচার্য ও রাষ্ট্রপতি অধ্যাপক মোকাদ্দেমকে এই পদে নিয়োগ দেন।
প্রতিষ্ঠার পর বাউবির উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলেও দীর্ঘ দিন ধরে পদটি শূন্য ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৬২৫ ঘ.
bdnews24