২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জা.বি. সহকারী রেজিস্ট্রার মিন্টু মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মিন্টু (৪৩) মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 08:05 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মিন্টু (৪৩) মারা গেছেন। বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংসদ ‘জাকসু’র এক সময়ের সাহিত্য সম্পাদক ছিলেন তিনি। মঙ্গলবার জাবির জনসংযোগ উপ-পরিচালক আবদুস সালাম মিঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সোমবার বিকেলে তাঁর স্ত্রী স্কুল থেকে মেয়েকে নিয়ে বাসায় ফিরে তাকে বিছানায় অজ্ঞান অবস্থায় দেখতে পান। এ অবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন শোক প্রকাশ করেছেন। রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের টেনিস গ্রাউন্ডে প্রথম নামাজে জানাজা শেষে রাতে রাজবাড়ির সদর উপজেলার কালিকান্দা গ্রামের পীরতলায় তার বাড়িতে লাশ পাঠানো হয়। মঙ্গলবার তার লাশ সেখানে দাফন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪০২ ঘ.