পিবিপ্রবি, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ মানবাধিকার কমিশনের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জি এম শান্তকে সভাপতি ও সামিউল হাসান সেতুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মানবাধিকার কমিশনের পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মোল্লা নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পটুয়াখালী জেলা কমিটি গত ৩ অগাস্ট ২১ সদস্য বিশিষ্ট পবিপ্রবি শাখার এ কমিটি অনুমোদন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৩৩ ঘ.
bdnews24