২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়েটের সঙ্গে শিক্ষা বিনিময়ের আগ্রহ শ্রীলঙ্কার

চুয়েট ও শ্রীলঙ্কার মধ্যে উচ্চ শিক্ষা ও গবেষণা বিনিময়ের আগ্রহ দেখিয়েছে বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার সারাথ কে ওয়েরাগোদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 09:20 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়েট ও শ্রীলঙ্কার মধ্যে উচ্চ শিক্ষা ও গবেষণা বিনিময়ের আগ্রহ দেখিয়েছে বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার সারাথ কে ওয়েরাগোদা। শনিবার সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আগ্রহ প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সারাথ কে ওয়েরাগোদা বলেন, চুয়েট ও শ্রীলঙ্কার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষা-গবেষণা বিনিময়ের মাধ্যমে সম্পর্কের একটি নতুন মাত্রা সৃষ্টি করা যায়। শ্রীলঙ্কার হাইকমিশনারের এ আগ্রহকে স্বাগত জানিয়ে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ । এ সম্পর্ক উচ্চ শিক্ষা-গবেষণায় আরো ব্যাপকভাবে কাজে লাগানো যেতে পারে। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে চুয়েটের নিবন্ধক প্রকৌশলী মো. সফিকুল ইসলাম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. স্বপন কুমার পালিত উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৫০৭ ঘ.