ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সূচি ঘোষণা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩১ অগাস্ট সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত স্কুল পর্যায়ের এবং ১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা হবে।
এতে আরো বলা হয়, চার ঘণ্টার পরীক্ষার মধ্যে প্রথম ঘণ্টা আবশ্যিক বিষয় এমসিকিউ পদ্ধতিতে এবং পরবর্তী তিন ঘণ্টা ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষা হবে।
অষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষার অংশ নেওয়ার জন্য আগ্রহীরা গত ১ থেকে ৩১ মে পর্যন্ত অনলাইনে আবেদন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৮৪০ ঘ.
bdnews24