চট্টগ্রাম, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটি শেষে শনিবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে।
বুধবার চবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় খোলার পর অন্যান্য কার্যক্রম ও শাটল ট্রেন পূর্বসূচি অনুসারে চলাচল করবে।
এর আগে ছাত্রলীগের মারামারি ও শাটল ট্রেনের চালককে তুলে নিয়ে যাওয়ার পরিস্থিতিতে গত ৭ অগাস্ট ঈদের ছুটি নির্ধারিত সময়ের একদিন আগেই ঘোষণা করে চবি কর্তৃপক্ষ।
ওই সময় শাটল ট্রেন ১৫ থেকে ৩০ অগাস্ট পর্যন্ত চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৮২৯ ঘ.
bdnews24