ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শোক দিবস, শব-ই-কদর, ও ঈদুল ফিতরের ছুটি শেষে মঙ্গলবার খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের ৪ অগাস্ট থেকে ক্লাস বন্ধ থাকলেও অফিস বন্ধ ছিল ১৫ থেকে ২৫ অগাস্ট পর্যন্ত।
২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয় খুললেও সেদিন বেলা ১টা পর্যন্ত কোনো ক্লাস হবে না। ২৩ আগস্ট বিশ্ববিদ্যালয় কালো দিবসের কর্মসূচি পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন পালিত হবে।
এদিকে ছুটি শেষ হওয়ায় হলগুলোতে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২০ ঘ.
bdnews24