২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি খুলছে রোববার

শবে কদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদ-উল-ফিতরের টানা ১৪ দিন ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলছে আগামী রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2012, 10:53 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শবে কদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদ-উল-ফিতরের টানা ১৪ দিন ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলছে আগামী রোববার। ওই দিন থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সাদেকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন । ক্লাস শুরু হওয়ার আগের দিন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়ার রীতি থাকলেও এবার একই দিন আবাসিক হল খুলবে ও ক্লাস শুরু হবে বলে তিনি জানান। গত ১১ অগাস্ট থেকে ২৫ অগাস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৬৪৮ ঘ.