২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষ: ৪ ঢাবি শিক্ষার্থী বহিষ্কার

ছাত্রলীগের পাল্টাপাল্টি হামলায় দুজন আহতের ঘটনার চার দিন পর চারজনকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 04:45 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাবি, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের পাল্টাপাল্টি হামলায় দুজন আহতের ঘটনার চার দিন পর চারজনকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। গত ৯ অগাস্টের ওই ঘটনা তদন্তে দুই সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। সহকারী প্রক্টর মো. রবিউল ইসলাম ও ড. মো. মাকসুদুর রহমান এই কমিটিতে রয়েছেন । মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন । বহিষ্কৃতরা হলেন- কবি জসিম উদদীন হলের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সৈকত, আইন বিভাগের প্রথম বর্ষের তাজ, জহুরুল হক হলের রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার্সের শরিফুল ইসলাম ও বঙ্গবন্ধু হলের মেহেদী। পাল্টাপাল্টি হামলার পরদিন এই চারজনসহ সাতজনকে সংগঠন থেকে বহিষ্কার করেছিল ছাত্রলীগ। গত ৯ অগাস্ট বিকাল ও রাতে ছাত্রলীগকর্মীদের পাল্টাপাল্টি হামলায় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক শিক্ষা বিভাগের ফজলুল করিম রিয়াদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আব্দুস সালাম শ্যামল আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২৪২ ঘ.