রাজশাহী বিশ্ববিদ্যালয়, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জন্মাষ্টমি ও ঈদ উপলক্ষে বৃহস্পতিবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২৫ অগাস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকবে। এ সময়ে কোন ক্লাস, পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও আবাসিক হল ১৬ অগাস্ট থেকে বন্ধ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬১১ ঘ.
bdnews24