২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে ১২ অগাস্ট থেকে ছুটি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস, শবে-ই-কদর ও ঈদের ছুটি শুরু হচ্ছে ১২ অগাস্ট। চলবে মাসের ২৮ তারিখ পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 01:58 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস, শবে-ই-কদর ও ঈদের ছুটি শুরু হচ্ছে ১২ অগাস্ট। চলবে মাসের ২৮ তারিখ পর্যন্ত। তবে ১৪ অগাস্ট পর্যন্ত বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ চলবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান নিবন্ধক মো. ইসফাকুল হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী জাতীয় শোক দিবস, শবে-ই-কদর ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল ১৪ অগাস্ট থেকে। সকল বিভাগে পরীক্ষা না থাকা এবং ৯ অগাস্ট জন্মাষ্টমী, ১০-১১ অগাস্ট সাপ্তাহিক বন্ধ থাকায় একাডেমিক কাউন্সিলের সভায় ছুটি এগিয়ে আনা হয়েছে। ছুটি শেষে আগামী ২৯ অগাস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও সব ধরনের প্রশাসনিক কার্যক্রম শুরু হবে বলে জানান নিবন্ধক। তবে, ছুটি উপলক্ষে বুধবার বিকাল থেকেই শিক্ষার্থীরা বাড়ি ফিরতে শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৫৪ ঘ.