জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের ডিন নির্বাচন আগামী ২৮ অগাস্ট অনুষ্ঠিত হবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
গত ২ অগাস্ট এই ডিন নির্বাচন হওয়ার কথা ছিল। তবে ব্যাপক বিক্ষোভ-সহিংসতার প্রেক্ষাপটে ঈদের ছুটি এক সপ্তাহ এগিয়ে এনে ২ অগাস্ট ছাত্রছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থগিত করা হয় ডিন নির্বাচন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪০২ ঘ.
bdnews24