২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে ভর্তি পরীক্ষা ১৭ নভেম্বর থেকে

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৭ নভেম্বর থেকে শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 03:41 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

কুষ্টিয়া, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৭ নভেম্বর থেকে শুরু হবে। বৃহস্পতিবার ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তি কমিটির সভাপতি উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিন সাংবাদিকদের জানান, এ বছর আটটি অনুষদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের ভর্তি পরীক্ষা হবে। ১৭ নভেম্বর শুরু হয়ে চলবে ২২ নভেম্বর পর্যন্ত। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iubd.net অথবা www.iu.ac.bd এ পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/২১৩৫ ঘ.