২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুবিতে ভর্তি পরীক্ষা শুরু ১৪ অক্টোবর

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ১৪ অক্টোবর থেকে শুরু হবে; চলবে ১৬ অক্টোবর পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 11:23 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

খুলনা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ১৪ অক্টোবর থেকে শুরু হবে; চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. সাইফুদ্দিন শাহ’র সভাপতিত্বে ভর্তি সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান জানান, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.ku.ac.bd এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭১৭ ঘ.