রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হবে ১ সেপ্টেম্বর। ভর্তি পরীক্ষা ৬ অক্টোবর শুরু হয়ে চলবে ৯ অক্টোবর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র জানান, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি জানান, প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অংশ নেয়ার জন্য মুঠোফোনে আবেদন শুরু হবে ১ সেপ্টেম্বর রাত ১২টা থেকে। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।
নতুন শিক্ষাবর্ষে ৩ হাজার ৪৭০টি আসনের জন্য ১৪টি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।
এছাড়া ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটিি .িৎঁ.ধপ.নফ ও নোটিশ বোর্ড থেকে জানা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬২৪ ঘ.
bdnews24