২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে নতুন অনুষদ

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ফিশারিজ অনুষদ খোলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 11:12 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

চট্টগ্রাম, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ফিশারিজ অনুষদ খোলা হয়েছে। ২০১২-১৩ শিক্ষাবর্ষে এই অনুষদে মোট ৫০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যানড মেডিসিন অনুষদে ও ফুড সায়েন্স অ্যানড টেকনোলজি অনুষদ নামে আরো দুটি অনুষদ রয়েছে। প্রতি শিক্ষা বর্ষে এ দুটি অনুষদে ১৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। সিভাসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সোমেন দেওয়ানকে ফিশারিজ অনুষদের ডিন হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার সিভাসু’র জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন ওই অনুষদের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। সিলেবাস কারিকুলাম প্রণয়ন, পাঠ্যপুস্তকসহ অন্যান্য আনুষঙ্গিক শিক্ষা উপকরণ সংগ্রহের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নতুন এই অনুষদের জন্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিসহ মোট ১৮টি পদে জনবল নিয়োগের অনুমোদন দিয়েছে বলে জানান খলিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৭০৮ ঘ.