২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জবিতে ভর্তি পরীক্ষা শুরু ১২ অক্টোবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়রের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2012, 06:01 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

জবি, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়রের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে এই পরীক্ষা শুরু হবে বলে রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ডিনস্ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ১২ অক্টোবর ‘এ’ ইউনিট, ১৯ অক্টোবর ‘বি’ ইউনিট, ২ নভেম্বর ‘সি’ ইউনিট এবং ৯ নভেম্বর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৫৯ ঘ.