গাজীপুর, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১ সালের ডিগ্রি পাস ও সাবসিডিয়ারি পরীক্ষা হবে আগামী সেপ্টেম্বরে।
এ পরীক্ষার ফরম পূরণ ২ অগাস্ট শুরু হয়ে ২৫ অগাস্ট পর্যন্ত চলবে বলে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) থেকে জানা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৬ ঘ.
bdnews24