নেত্রকোণা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হুমায়ূন আহমেদের মৃত্যুতে তার নিজ গ্রাম কুতুবপুরে তার প্রতিষ্ঠিত স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠে তিনদিনের শোক পালন চলছে।
শুক্রবার থেকে শুরু হওয়া এ শোক পালনের কারণে এ বিদ্যাপীঠে শনিবার ও রবিবারের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, শনিবার ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিত পরীক্ষা এবং রোববার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কৃষি শিক্ষা ও নবম-দশম শ্রেণীর উচ্চতর গণিত পরীক্ষা নির্ধারিত ছিল।
শোক পালনের জন্যে স্থগিত পরীক্ষাগুলো আগামী ২৫ জুলাইয়ের পর অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এমএইচপি/১৬৪২ঘ.
bdnews24