২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোহেল হত্যা: ‘জাতীয়তাবাদী’ শিক্ষকদের কর্মবিরতি পালন

ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ আল হাসান সোহেল হত্যাকা-ের বিচার ও উপাচার্যের পদত্যাগ দাবি করে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 10:17 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ আল হাসান সোহেল হত্যাকা-ের বিচার ও উপাচার্যের পদত্যাগ দাবি করে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছে। বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা। তবে এ সময় বেশ কিছু বিভাগে ক্লাস হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা। পদ্মা সেতুর চাঁদা তোলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলী আহমেদ ও সাধারণ সম্পাদক আবু হোসাইন বিপুর দুই অনুসারীর মধ্যে তর্কাতর্কির জেরে রোববার রাতে সংঘর্ষ বাঁধে বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রাবাসে। এতে গুলিবিদ্ধ হন আব্দুলাহ আল হাসান সোহেল। সোমবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কাউনিয়া উপজেলা জামায়াতের আমির আব্দুস সালাম সরকারের ছেলে সোহেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। তার বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার শাব্দি ভুতছাড়া গ্রামে। এ ঘটনায় করা হত্যা মামলায় মঙ্গলবার বিকালে প্রাণিবিজ্ঞান বিভাগের ¯œাতকোত্তর পর্বের ছাত্র ও রাবি ছাত্রলীগের সহসভাপতি আশরাফুজ্জামান সোহেলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসবাদের জন্য আদালতের মাধ্যমে দুদিনের হেফাজতে নিয়েছে পুলিশ। এ হত্যাকা-ের বিচার কর্মবিরতি কর্মসূচি পালনকালে শতাধিক শিক্ষক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে। এ কর্মবিরতি পালনকালে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এই হত্যাকা-সহ এই প্রশাসনের সময় সংঘটিত সকল হত্যাকা-ের বিচার দাবি করছি।” তিনি জানান, বুধবার সন্ধ্যায় তাদের ফোরামের বৈঠক থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬১৩ঘ.