২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে বিতর্ক প্রতিযোগিতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তিন দিনব্যাপী আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা সোমবার থেকে শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2012, 11:12 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

চট্টগ্রাম, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তিন দিনব্যাপী আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা সোমবার থেকে শুরু হচ্ছে। শনিবার দুপুরে চবি ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে চিটাগং ইউনির্ভাসিটি ডিবেটিং সোসাইটি’র (সিইউডিএস) সভাপতি লুৎফর রহমান এ কথা জানান। বিতর্ক প্রতিযোগিতা শনিবার শুরু হয়ে চলবে মঙ্গল ও বৃহস্পতিবার। চবি সমাজবিজ্ঞান ও বাণিজ্য অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ বিতর্ক প্রতিযোগিতা। এতে চবির বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় ৬০টি দল বাংলা ও ইংরেজি মাধ্যমের বির্তক প্রতিযোগিতায় অংশ নেবে বলে জানান লুৎফর রহমান। বিতর্কের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চবির উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ ও বিশেষ অতিথি হিসেবে উপ উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন উপস্থিত থাকবেন। এছাড়া দুইবার এভারেস্ট বিজয়ী এম এ মুহিতের অনুষ্ঠানে থাকার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/আরএ/১৭১০ ঘ.