২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে সাংবাদিককের ওপর হামলায় ছাত্রলীগ নেতা বহিষ্কৃত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি আয়াজ আজাদের ওপর হামলার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2012, 09:18 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

কুষ্টিয়া, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি আয়াজ আজাদের ওপর হামলার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের নিচে হামলায় আহত আজাদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। ইবি থানার ওসি মনির উদ্দিন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে সাংবাদিক আয়াজ আজাদের ওপর ক্যাম্পাস ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মেহেদীর নেতৃত্বে ১০/১২ জন এ হামলা চালিয়েছে বলে শুনেছি।” তবে এ বিষয়ে এখনও কেউ থানাতে লিখিত অভিযোগ করেনি বলে জানান তিনি। দুপুর ৩টায় ইবি ছাত্রলীগের সাধারণ সম্পদাক শামসুজ্জামান তুহিন বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতা মেহেদীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।” এ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মেহের আলী জানান, হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গত ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে প্রায় ৩০০ ক্যালেন্ডার ছাত্রলীগের কর্মীদের ‘ছিনতাইয়ের’ সংবাদ প্রকাশের জের ধরে এই হামলা চালানো হয়েছে বলে মনে করছেন ক্যাম্পাসের সাংবাদিকরা। হামলার পর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করে ঘটনার তদন্ত ও বিচারের দাবি জানিয়ে উপাচার্যের কাছে স্মারক লিপি প্রদান করেন। এছাড়া, কৃষ্টিয়া টিভি জার্নালিস্ট অ্যাসোশিয়েশন এ হামলার নিন্দা জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫০৮ঘ.