গাজীপুর, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার আবেদনপত্র পূরণের তারিখ ঘোষণা করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২১ জুলাই থেকে ১ অগাস্ট পর্যন্ত বিএ, বিএসএস, বিবিএস, বিএসসি চতুর্থ বর্ষের পরীক্ষার আবেদনপত্র পূরণ করা যাবে। এ সময়ের মধ্যে কেউ পূরণে ব্যর্থ হলে ২ অগাস্ট থেকে ১১ অগাস্টের মধ্যে জরিমানা দিয়ে আবেদন করতে পারবে।
এছাড়া পরীক্ষার আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও জানা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭১০ ঘ.
bdnews24