রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রীষ্মের ছুটির পর রাজশাহী বিশ্ববিদ্যালয় রোববার খুলছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩৬ দিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, “এবার গ্রীষ্মকালীন ছুটিতে ক্যাম্পাসের কোনো আবাসিক হল বন্ধ না থাকায় শিক্ষার্থীদের অনেকেই ক্যাম্পাসে অবস্থান করেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১৬৩২ ঘ.
bdnews24