২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজে ভর্তি হতে না পারাদের জন্য সুযোগ

ঢাকা শিক্ষা বোর্ডের এসএসসি উত্তীর্ণ যে শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে আবেদন করেও কোনো কলেজে ভর্তি হতে পারেননি, তাদের আবার সুযোগ দেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 02:28 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা শিক্ষা বোর্ডের এসএসসি উত্তীর্ণ যে শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে আবেদন করেও কোনো কলেজে ভর্তি হতে পারেননি, তাদের আবার সুযোগ দেওয়া হচ্ছে। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে জানানো হয়, যে সব আবেদনকারী এক বা একাধিক কলেজে এসএমএসের মাধ্যমে আবেদন করে এখনো ভর্তি হতে পারেননি, তারা ২৮ জুন থেকে ওই সব কলেজে শূন্য আসন ও যোগ্যতা সাপেক্ষে ভর্তির সুযোগ পাবেন। ভর্তির নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীরা প্রয়োজনে বিভাগ পরিবর্তন করেও ভর্তি হতে পারবেন এবং আবেদন ফি হিসেবে অতিরিক্ত অর্থও দিতে হবে না বলে জানানো হয়েছে। তথ্য বিবরণীতে আরো বলা হয়েছে, ২০১২-১৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এসএমএস করা শিক্ষার্থীদের রোল ন¤¦র ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের এইচএসসি কর্নারে প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইট থেকে রোল নম্বরের ফাইলটি ডাউনলোড করে এসএমএস করার বিষয়টি নিশ্চিত হয়ে ভর্তি হতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমআই/১৯২৪ ঘ.