২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধসে পড়ল ডুয়েটের নির্মাণাধীন ফটক

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) রোববার একটি নির্মাণাধীন ফটক ধসে তিন শ্রমিক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 01:04 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

গাজীপুর, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) রোববার একটি নির্মাণাধীন ফটক ধসে তিন শ্রমিক আহত হয়েছেন। আহত মো. হারুন, আবুল কাশেম ও হাফিজ উদ্দিনকে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) মো. আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেন্টারিং ঠিকমতো না করার কারণে ঢালাই দেওয়ার পর দুপুরে নির্মাণাধীন প্রধান ফটকটির ছাদ ধসে পড়ে। প্রায় সাড়ে ৩৬ লাখ টাকা ব্যয়ে নিমাণাধীন ওই ফটকের কাজ শুরু হয় ২০১১ সালের ১২ ডিসেম্বর। আগামী ৩১ জুলাই কাজ শেষ হওয়ার কথা। ডুয়েটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রেজ্জাকও বলেন, ঠিকাদারের লোকজন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীদের নির্দেশ মতো কাজ করেনি। ঠিকাদার মো. সাজ্জাদ হোসেন অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীদের নকশা ও পরামর্শ মতো ফটকের ঢালাই কাজ শুরু হয়। তবে ঢালাই করার সময় শাটারিং স্লিপ করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৫৫ ঘ.