২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র সংসদের নির্বাচন দাবিতে ধর্মঘট ময়মনসিংহ মেডিক্যালে

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2012, 01:01 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ময়মনসিংহ, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগ। বুধবার সকালে ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাম্পাসের মূল ফটকে তালা দেয়। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও করে তারা। ধর্মঘটের কারণে বুধবার কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি। কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রয়েল সাংবাদিকদের বলেন, “তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।” এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০০ ঘ.