২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার খুলছে রুয়েট

টানা ১২ দিনের গ্রীষ্মকালীন ছুটি শেষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) খুলছে রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2012, 06:55 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

রাজশাহী, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা ১২ দিনের গ্রীষ্মকালীন ছুটি শেষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) খুলছে রোববার। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা গোলাম মোর্ত্তুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এবারের গ্রীষ্মের ছুটি ছিলো ২৪ মে পর্যন্ত। “এর পরে দু’দিন সাপ্তাহিক ছুটি থাকায় রোববার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক সব কার্যক্রম শুরু হবে।” ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীরা ফিরতে শুরু করেছে বলে জানান তিনি। গত ১৩ মে রুয়েটের গ্রীষ্মকালীন অবকাশ শুরু হয়। তবে এবার ছুটির মধ্যেও আবাসিক হলগুলো খোলা থাকায় অনেক শিক্ষার্থীকে হলেই অবস্থান করতে দেখা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৩০০ ঘ.